বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৩ তাড়াইলে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২ পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস

দুই মেয়রকে নোটিশ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৫৪৩ বার পড়া হয়েছে

ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোধে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে ঢাকা সিটি করপোরেশনের ২ মেয়রসহ (আতিকুল ইসলাম ও শেখ ফজলে নূর তাপস) সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা ফাহিমা ফেরদৌস এ নোটিশ পাঠান। এছাড়া, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বে সব চেয়ে আতঙ্কিত বিষয় হলো করোনাভাইরাস। বাংলাদেশ সরকার তা প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করছে। কিন্তু ডেঙ্গু ভাইসারও বিপদজনক। গত বছর এ ভাইরাসের কারনে এ সময়ে প্রায় ৮০ জন লোক মারা গেছে। ৫ হাজার ৬০০ জন লোক আক্রান্ত হয়েছেন। কিন্ত বর্তমানে মশার উৎপাত ও উপদ্রব অনেক বেশি হওয়া সত্ত্বেও ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের মেয়র মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

নোটিশে বলা হয়, একদিকে নগরবাসী করোনার জন্য আতঙ্কিত অন্যদিকে মশার উপদ্রবে দিশেহারা। করোনার সঙ্গে যদি মানুষ ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয় তাহলে আর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। সংবিধানের ১৫ (ক), ১৮ (১) এবং ৩২ অনুচ্ছেদে স্বাস্থ্য সেবার ব্যাপারে উল্লেখ রয়েছে। তন্মধ্যে অনুচ্ছেদে ৩২ অনুযায়ী স্বাস্থ্য সেবা মানুষের মৌলিক অধিকার যা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টারর মধ্যে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ফাহিমা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com