সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ইমাম ও ভ্যানচালক নিহত হয়েছে। নিহত ভ্যান শ্রমিক ইসমাইল (৪৫) রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং অপর ইমাম সলঙ্গার থানার চড়িয়া রয়হাটি গ্রামের মসজিদের ইমাম পাষান আলী (৫০)। তিনি কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে বগুড়া-সিরাজগঞ্জ মহাসড়কের রায়গঞ্জ উপজেলার চান্দাকোনায় দ্রুতগামী একটি ট্রাক একটি অটোভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ইসমাইল হোসেন মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
অপর ঘটনায় গত সোমবার রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকায় একই ভাবে দ্রুতগামী একটি ট্রাক চাপায় ইমাম পাষান আলী ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের লাশ স্থানীয়রা উদ্ধার করেছে।