মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় ইরানের এমন কিছু “পারমাণবিক কর্মসূচির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, যেটি তারা (ইরান) এক মাস বা এক বছর আগেও উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছিল।”

মঙ্গলবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির বৈঠকে এ কথা বলেন মার্কো রুবিও।

তিনি বলেন, “কিন্তু কোনো গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো যাবেই, এমন কোনো নিশ্চয়তা নেই।”

মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী তাদের অভিযানগুলোকে সমর্থন করেন এবং সেগুলোকে “অত্যন্ত সফল” বলে অভিহিত করেন।

“অপারেশন এপিক ফিউরি, যা আপনাদের মধ্যে কেউ কেউ অপছন্দ করেছেন এবং কেউ কেউ পছন্দ করেছেন, সেটি তার সামরিক লক্ষ্য অর্জনে সফল হয়েছে এবং ইরানের প্রতিরক্ষা শিল্পের ভিত্তিকে নাটকীয়ভাবে দুর্বল করে দিয়েছে।”

মার্কো রুবিও দাবি করেন, “এখন আর ইরানের কোনো নৌবাহিনী নেই, এটি সমুদ্রের তলদেশে অবস্থান করছে।”

সিনেটে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে একটি সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করার সময় তিনি বলেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ সচল বা উন্মুক্ত করা হলেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না।

রুবিও সিনেট সদস্যদের জানান, “এটি নিয়ে আলোচনা করা হয়নি, এমন কোনো প্রস্তাবও দেওয়া হয়নি।”

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম এবং তাদের পারমাণবিক কর্মসূচির অন্যান্য দিকগুলো বর্জন করার শর্তে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার “শর্তসাপেক্ষ” হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com