বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব স্থানীয় সরকারকে শক্তিশালী না করলে গণতন্ত্র টেকসই হয় না: মির্জা ফখরুল সৌদির বিরুদ্ধে হুতিদের নৌ-অবরোধের তীব্র নিন্দায় বাংলাদেশ কিশোরগঞ্জে সড়কের পাশে পড়েছিল মুক্তিযোদ্ধার ছেলের লাশ হোসেনপুরে বিলুপ্তির পথে মাকাল ফল, নতুন প্রজন্মের কাছে অচেনা কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার হোসেনপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নিকলীতে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নিকলীতে নিখোঁজের একদিন পর অষ্টম শ্রেণির ছাত্রের ভাসমান মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

ভৈরবে এসিল্যান্ড হীমাদ্রী খীসার করোনা জয়

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৮৪২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হীমাদ্রী খীসা করোনা জয় করে বাড়ি ফিরেছেন। পর পর দুবার নমুনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ আসলে গতকাল ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে করোনা মুক্ত ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, দেশে করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে দায়িত্ব পালন করতে গিয়ে গত ১৬এপ্রিল শারীরিক অসুস্থতা বোধ করেন ভৈরবের এসিল্যান্ড হীমাদ্রী খীসা। পরে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে ১৮দিন হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। হোম কোয়ারেন্টিনে থাকাকালীন এসিল্যান্ড হীমাদ্রী খীসার নমুনা পরীক্ষার রিপোর্ট প্রথম নেগেটিভ আসে গত ২৬এপ্রিল। এরপর দ্বিতীয় দফায় পহেলা মে নমুনা পরীক্ষা করা হলে পুনরায় রিপোর্ট নেগেটিভ আসে। সর্বশেষ গত সোমবার এসিল্যান্ড হীমাদ্রী খীসার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে উপজেলা স্বাস্থ্য বিভাগ থেকে তাকে করোনা মুক্ত উল্লেখ করে ছাড়পত্র দেওয়া হয়।

 

এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ। সরকারি নির্দেশনা অনুযায়ী ভৈরবে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে এসিল্যান্ড হীমাদ্রী খীসা করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা আক্রান্তের খবরে সকল প্রশাসনের সকল কর্মকর্তাসহ ভৈরববাসী রীতিমত মনোবল হারিয়ে ফেলেছিল। এখন অনেকটা স্বস্থি বোধ করছি।

 

এদিকে করোনা জয়ী এসিল্যান্ড হীমাদ্রী খীসা বলেন, ভৈরবের মানুষের জন্য কাজ করেত গিয়ে আক্রান্ত হয়েছিলাম। তবে অসুস্ততার প্রত্যেকটা দিন আমার প্রতি ভৈরববাসীর আন্তরিকতা ও ভালোবাসা আমাকে সুস্থ হতে সবচেয়ে সহায়ক ভূমিকা রেখেছে। আপনাদের আন্তরিকতা আমার মনোবলকে ক্রমশ উজ্জীবিত করেছে। এছাড়াও তিনি উপরওয়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে মনোবল ঠিক রেখে সচেতনতা বৃদ্ধির আহবান জানিয়েছেন এসিল্যান্ড হীমাদ্রী খীসা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com