শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ভৈরবের পুলিশ কনস্টেবল রফিকুল আলম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২০
  • ৪৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে করোনা যুদ্ধে ভৈরব থানার আরেক কনস্টেবল রফিকুল আলম (৫৫) সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। গতকাল (৮ মে) শুক্রবার রাত পৌনে ১২টার দিকে তাকে ছাড়পত্র দিয়ে নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

 

কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানিয়েছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে রফিকুল আলম নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছিলেন। এমতাবস্থায় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করলে গত ২১ এপ্রিল তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর সিভিল সার্জন কার্যালয়ের মাধ্যমে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠালে ৩০ এপ্রিল ‘কোভিড-১৯’ পজিটিভ রিপোর্ট আসে। এদিনই তাকে ভৈরব ট্রমা সেন্টারের অধীনে আইসোলেশনে নেয়া হয়।

 

গত ৫ মে পর্যন্ত পর পর দু’বার তার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসায় তাকে ৮ মে শুক্রবার রাতে ছাড়পত্র দিয়ে নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। তাকে নিয়ে ভৈরব থানার মোট ১০ জন পুলিশ সদস্য করোনা থেকে সুস্থ্য হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com