মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

কমলগঞ্জে করোনা আক্রান্ত ব্যাংকের পিয়নসহ ৩ জন

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২০
  • ৩৮২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কমলগঞ্জে নতুন করে একটি ব্যাংকের পিয়নসহ ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন সোনালী ব্যাংক ভানুগাছ শাখার পিয়ন (৩৭), কমলগঞ্জ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের বৃদ্ধ (৬৫) ও কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের একজন বৃদ্ধ (৬২)।
শনিবার রাত ১১টায় ঢাকা থেকে প্রাপ্ত তথ্যে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ এর সত্যতা নিশ্চিত করেন।

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১ মে সোনালী ব্যাংক ভানুগাছ শাখার এক কর্মকর্তা ও এক নিরাপত্তাকর্মী আনসার সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর এ শাখার বাকি কর্মকর্তা ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার (৯ মে) রাতে প্রাপ্ত রিপোর্ট দেখা যায় এই ব্যাংক শাখার এক পিয়ন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে কমলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কুমড়াকাপনের ধানসিঁড়ি আবাসিক এলাকার এক বৃদ্ধ (৬৫) ও অন্যজন কমলগঞ্জ সদর ইউনয়িনের বাদে উবাহাটা গ্রামের এক বৃদ্ধ (৬০) করোনা আক্রান্ত হয়েছেন।

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া নতুন করে ৩ জন করোনা আক্রান্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, রাত ১১টায় সিভিল সার্জন কার্যালয় সূত্রে তথ্য পেয়ে রাতেই পৌরসভার চন্ডিপুর গ্রামে গিয়ে করোনা আক্রান্ত ব্যাংকের পিয়নের বাড়ি লকডাউন করে তাকে একটি পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়।

 

পৌরসভার ৭ নং ওয়ার্ডের ধানসিঁড়ি আবাসিক এলাকা করোনা আক্রান্ত বৃদ্ধের বাড়ি ও কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামে আক্রান্ত অপর বৃদ্ধের বাড়ি লকডাউন করে তাদের পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com