গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১০৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একদিনে এটাই দেশে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জনে পৌঁছাল
একই সময়ে করোনায় দেশে মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৩৯ জন।
করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন।