শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

হোসেনপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে ধান সংগ্রহে কৃষকের নাম বাছাই

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ৪৭৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুরে চলতি মৌসুমে ১ হাজার ৭০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রান্তিক কৃষকদের মাঝে উন্মুক্ত লটারীর মাধ্যমে বন্টন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সোমবার (১১ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা খাধ্য নিয়ন্ত্রণ দপ্তরের সহযোগীতায় বোরো ধান সংগ্রহরে জন্য উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি, ইউপি চেয়ারম্যানদের উপস্থিতিতে কৃষকদের কৃষি তালিকা হতে উন্মুক্ত লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়।
জানা যায়, উপজেলা কৃষি অফিসের মাধ্যমে মাঠ থেকে প্রকৃত কৃষকদের সংগ্রহীত তালিকা থেকে লটারীর মাধ্যমে কৃষকদের তালিকা নির্বাচিত করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: ইমরুল কায়েছ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, ওসি এলসডি মো: আতিকুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এম এ হালিম, উপজেলা কৃষকলীগের সভাপতি আক্তার হোসেন দোলালসহ খাদ্যদপ্তরের অন্যান্য কর্মকর্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপ-সহকারি কৃষি অফিসারগণ, বিভিন্ন ইউনিয়নের কৃষক,স্থানীয় রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ৬ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বাছাইকৃত মোট ১ হাজার ৭০জন প্রান্তিক কৃষকের কাছ থেকে সরকার এক মেঃ টন করে ধান সংগ্রহ করবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com