শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

ভৈরবে বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও, নির্বাহী প্রকৌশলীকে ২৪ঘন্টার আল্টিমেটাম

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ভৈরবে ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। রমজানের প্রথম থেকেই দি্যুতের এই অসহনীয় লোডশেডিং নিয়ে সমালোচনার ঝর বয়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মহলে। শেষমেশ বিদ্যুৎ অফিস ঘেরাও করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবী জানিয়েছেন বিক্ষুব্ধ জনতা। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় আওয়ামীলীগের উর্দ্ধতন নেতৃবৃন্দের নেতৃত্বে ঘনঘন লোড শেডিংয়ের প্রতিবাদে ঘন্টাব্যাপী বিদ্যুৎ অফিস ঘেরাও করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে আবাসিক নির্বাহী প্রকৌশলীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহারের দাবী জানান বিক্ষুদ্ধ জনতা । অন্যথায় কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারী দেন আন্দোলনকারিরা।

বিক্ষুদ্ধ জনতারা জানান, গত কয়েক মাস ধরে ভৈরবে ঘন ঘন বিদ্যুতের লোড শেডিংয়ে ফ্রিজ,টিভি,কম্পিউটার,এসিসহ বৈদ্যুতিক সরজ্ঞামাদি নষ্ট হচ্ছে। এছাড়া পবিত্র রমজানে সেহরী,ইফতার ও নামাজের সময় প্রতিদিন ৫ মিনিট পর পর বিদ্যূৎ চলে যায় । এভাবে দিনে অন্তত প্রতিদিন কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকেনা ।

ভৈরব উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু বলেন, পবিত্র রমজানে সেহরী, ইফতার ও নামাজের সময় প্রতিদিন ৫ মিনিট পর পর বিদ্যূৎ চলে যায় । বিদ্যুতের জন্য জনগণ অত্যান্ত কষ্টে আছে । এভাবে দিনে অন্তত প্রতিদিন কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকেনা ।

 

পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ জানান, ভৈরবের নির্বাহী প্রকৌশলী জামাত-শিবিরের লোক । তিনি জামাত-বিএনপির চক্রান্তে বিদ্যুৎ নিয়ে ভেলকিবাজি করে সরকারের ও আমাদের এমপি নাজমুল হাসান পাপনের সুনাম ক্ষুন্ন করছেন । তাই আগামী ২৪ ঘন্টার ভিতর তাকে দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে যেতে বলা হয়েছে। এ সময় উপজেলা আওয়ামীলগের সহ-সভাপতি জাকির হোসেন কাজল, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আফজাল হোসেন জামাল, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, সাধারন সম্পাদক আল আমিন সৈকতসহ দলীয় শতাধীক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

পরে উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙাগীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলামকে তার উর্দ্ধতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে ২৪ ঘন্টার ভিতর কর্মস্থল থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়ে সহকারি প্রকৌশলীকে ডেকে এনে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালনের আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com