শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী কিশোরগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম

কিশোরগঞ্জে বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

আবদুল্লাহ আল মামুন পলাশ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৭০৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ২০০ জন বিভিন্ন পেশাজীবীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন পেশাজীবীদের মধ্যে রয়েছে ব্রাহ্মণ পুরোহিত, নারী শ্রমিক, জেলে, হরিজন শ্রেণির লোকজন। জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এর উদ্যোগে সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে অসহায়ভাবে দিনযাপন করা মানুষদের মধ্যে এ সহযোগিতা করা হয়।

 

আজ (১৪ মে) বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ জিল্লুর রহমান, অধিনায়ক, জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম. এ আফজল, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ।

 

এ সময় প্রত্যেককে তার পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১টি মিষ্টিকুমড়া, ৩টি করে সাবান ও ১টি করে মাস্ক ত্রাণসামগ্রী হিসেবে দেয়া হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com