মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু হোসেনপুরে বজ্রপাতে নিহত প্রবাসী রাসেলের পরিবারে চরম মানবিক সংকট, সহায়তার আবেদন নওগাঁয় ৬ বছরে জব্দ ১৬ হাজার ৬১ পিস ফেন্সিডিল ধ্বংস দুই বছরেও থামেনি কান্না: তাড়াইলের বীর শহীদ তরিকুল ইসলাম রুবেলকে শ্রদ্ধায় স্মরণ প্রতিষ্ঠার ৬ বছর পূর্তিতে হাওরের বুকে নৌভ্রমণে উৎসবমুখর তাড়াইল উপজেলা প্রেস ক্লাব বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত

ভাঙ্গায় বেদে সম্প্রদায়ের মাঝে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজির খাদ্যসামগ্রী বিতরন

মাহমুদুর রহমান তুরান, ভাঙ্গা, ফরিদপুর
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম-বার ও পিপিএম-বার এর পক্ষ থেকে করোনার কারনে সংকটে পড়া অসহায় বেদে সম্প্রদায়ের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে। এসব সামগ্রীগুলোর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তেল প্রভৃতি। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালীগ্রাম কলাতলা ও আলগী ইউনিয়নের সুয়াদী গ্রাম নামক স্থানে তাবু টানিয়ে অস্থায়ী পল্লীতে বাস করা ৪৭ জন বেদে সম্প্রদায়ের সদস্যদের মাঝে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম । এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম,ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান, সেকেন্ড অফিসার মো: শফিকুল ইসলাম,ভাঙ্গা ট্রাফিক ইন্সপেক্টর সালেহ আহমেদ, সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। ফরিদপুর পুলিম সুপার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,বাংলাদেশ পুলিশ সব সময়ই আতœমানবতার কাজে নিয়োজিত রয়েছে। বৈশ্বিক করোনার কারনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে আমাদের সদস্যরা সর্বদা নিয়োজিত আছে। সবাই যখন করোনার কারনে ভীত হয়ে ঘরবন্দী ,তখন আমাদের পুলিশ সদস্যরা জীবনের মায়া ত্যাগ করে সর্বদা মাঠে রয়েছেন।চিরাচরিত দায়িত্ব ছাড়াও আমাদের সদস্যরা মানবতার ডাকে সাড়া দিয়ে অসহায় মানুষের পাশে এসে দাড়িয়েছেন।

 

অনেক সদস্যই তাদের বেতনের টাকা দিয়ে অসহায়দের খাবার দিয়ে সহযোগিতা করছেন। প্রতিটি পুলিশ সদসই এ দীক্ষা নিয়ে মাঠে কাজ করছেন। পুলিশ সদস্যরা যেকোন মানবিক কাজ করতে বদ্ব পরিকর। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com