মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪৬৬ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যতই বিপদ আসুক, অসহায় মানুষদের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সারাদেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে। যারা দিন আনে দিন খায়, গরিব, অসহায় মানুষ, কর্মহীন মানুষ অনেক কষ্টে আছে। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামী লীগ নেতারা চুরি করছে। আত্মসাৎ করছে। কি অদ্ভূত ব্যাপার। মানুষ মরছে, হাহাকার করছে, কাজে যেতে পারছে না আর সরকারের লোকেরা ত্রাণ চুরি করছে। এজন্য আমরা সারাদেশে সর্বদা মানুষের পাশে আছি এবং থাকব।

আজ রবিবার (১৭ মে) সকালে ময়মনসিংহের পাইথল ইউনিয়নে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানার উদ্যোগে ত্রাণ বিতরণের সময় এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ লোককে ১২৫৭ কোটি টাকা দেবেন। আমরা এখন খবর দেখছি, সরকারের লোকেরা প্রতি জনের কাছ থেকে ৫০০ টাকা রেখে দুই হাজার টাকা দিচ্ছে। আবার যারা তালিকা করছে, তাদের নিজস্ব লোক আত্মীয়-স্বজনদের নাম তালিকায় দিচ্ছে। গরিব মানুষের নাম তালিকায় থাকে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com