সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

গোপালগঞ্জে প্রথম করোনায় এক ব্যক্তির মৃত্যু

প্রমথ রঞ্জন সরকার, গোপালগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে এক ব্যক্তির মৃত্যু হল। শনিবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসো‌লেশ‌ন ওয়া‌র্ডে মৃত্যু বরন করেন।

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। করোনায় মৃত ওই ব্যক্তির বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে।

 

জানা গেছে, মৃত ওই ব্যক্তি গোপালগঞ্জ শহরের মেডিকেয়ার ক্লিনিকের অপারেশন থিয়েটার (ওটি) সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ দেখা দেয় তার। গত বুধবার তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। বৃহস্পতিবার তার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

 

গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা নিয়মানুযায়ী মরদেহ দাফন করবে।

 

উল্লেখ্য, গোপালগঞ্জে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। আর এই প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগী মারা গেলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com