সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ১ হাজার ৬০২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এটি দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৭০ জন।

একই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। নতুন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৭জন পুরুষ এবং চারজন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২জন। এটি একদিনে দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৯ জনে।

সোমবার (১৭ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৬০২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়। এ নিয়ে মোট ১ লাখ ৮৫ হাজার ১৯৩ টি নমুনা পরীক্ষা করে ২৩ হাজার ৮৭০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

 

দেশে গত ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ শুরু হয়। ওইদিন তিনজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। ১৮ মার্চ করোনা সংক্রমিত হয়ে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয় দেশে। একই দিন নতুন করে আরও চারজনের সংক্রমণ শনাক্ত হয়। আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। এরপর থেকে দেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com