সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

দশমিনায় বেসরকারি সংস্থা হতে প্রাপ্ত ত্রাণ বিতরণ

শাকিলা ইসলাম
  • আপডেট সময় সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৯৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সদর ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে বেসরকারি প্রতিষ্ঠানের নিকট হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৮ মে ২০২০ তারিখ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মোট দু’টি স্থানে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলা পরিষদ মাঠে ১৪০০ জন এবং উত্তর আরজবেগী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১১০০ জন অসহায় ব্যক্তির মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর অনুরোধে সাড়া দিয়ে অনেক বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যে করোনার প্রভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (সরকারের সচিব) জনাব মো: সামছুর রহমানের অনুরোধে বসুন্ধরা গ্রুপ এবং মবিল-যমুনা লিমিটেড পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার সদর ইউনিয়নের দুস্থ পরিবারের মধ্যে বিতরণের জন্য যথাক্রমে ২০০০ প্যাকেট এবং ১২০০ প্যাকেটসহ সর্বমোট ৩২০০ প্যাকেট ত্রাণ সামগ্রী প্রদান করে। এর মধ্যে আজ ২৫০০ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। বাকী ত্রাণ সামগ্রীর মধ্যে আগামীকাল ১৯ মে ২০২০ তারিখ মঙ্গলবার লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জন এবং গোলখালী স্লুইজ বাঁধে ৪০০ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) ও সরকারের উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল সরেজমিনে এ ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। এসময় দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ তানিয়া ফেরদৌস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো: ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল হোসেন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, আটা, দুধ, চিনি, সেমাই, তেল, লবন, সাবান ইত্যাদি উপহার হিসেবে প্রদান করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com