মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু : স্বাস্থ্য বিধি অনুসরণ করে দাফন

সঞ্জিত চন্দ্র শীল
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৬৯৫ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে  কাঞ্চন মিয়া ওরফে চঞ্চল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১৮ মে) দুপুর ১২টার দিকে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন তিনি ৷ অবস্থার অবনতি এবং করোনা উপসর্গ থাকায় সেখান থেকে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টায় তার মৃত্যু হয়।      করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া কাঞ্চন মিয়া (চঞ্চল) উপজেলার রামপুর বাজারের কসমেটিক দোকান ব্যবসায়ী ছিলন। সে রামপুর গ্রামের মৃত উমর ফারুকের (শাহারুর বাপ) ছেলে।
করোনা উপসর্গ থাকায় স্বাস্থ্য বিধি অনুসরণ করে আজ রাত ১০টা ৪৫ মিনিটে মরহুমের নিজ বাড়ি রামপুর গ্রামে দাফন সম্পন্ন করা হয়েছে। হোসেনপুর ইসলামিক ফাউন্ডেশনের কুইক রেসপন্স টিম এ জানাযা ও দাফন কাজ সম্পন্ন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, উপজেলার ইসলামী ফাউন্ডেশান কর্মকর্তা জনাব খাইরুল ইসলাম, হোসেনপুর থানার এস আই আলমগীর হোসেন,  মো: কামরুল ইসলাম প্রমূখ।সিভিল সার্জন (কিশোরগঞ্জ) ডা. মো. মুজিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে খুবই সংকটাপন্ন অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।তিনি আরও জানান, মৃত ব্যক্তির নমুনা পরীক্ষার জন্য নমোনা ল্যাবে পাঠানো হয়েছে

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com