মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

দেশে রেকর্ড আক্রান্তের দিনে মৃত ১৬ জনের ৭ জনই যে শহরের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০
  • ৫১৯ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী। ১২ জন হাসপাতালে ও ৪ জন নিজ বাসায় মারা গেছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, সিলেট বিভাগের ১ জন ও রংপুর বিভাগের ৩ জন।

 

এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৩৮৬ জনে দাঁড়াল। এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ৬১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ২৬ হাজার ৭৩৮ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি।

বুধবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

মৃত ১৬ জনের বয়স:

০ থেকে ১০ বছর বয়সী: ১ জন।
২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
৩১ থেকে ৪০ বছর বয়সী: ১ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ১ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ৫ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৪ জন।
৭১ থেকে ৮০ বছর বয়সী: ২ জন।
৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন।
অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৩৮টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ২০৭টি পরীক্ষা করা হয়েছে। এই প্রথম ১০ হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। মোট ৪৩টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ২১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৫ হাজার ২০৭ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com