সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

কিশোরগঞ্জে হুমায়ুন সিদ্দিকী নামে করোনায় একজনের মৃত্যু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৮২০ বার পড়া হয়েছে

শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা হুমায়ুন সিদ্দিকী (৫৫) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

আজ বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া হুমায়ুন সিদ্দিকী কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আব্দুল হাই সিদ্দিকীর ছেলে।

জানা যায়, মারা যাওয়া হুমায়ুন সিদ্দিকী তার ছোট ভাই শোয়েব সিদ্দিকী (৪৯) এর চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। সেখানে করোনা সন্দেহে গত ১০ মে দুই ভাইয়ের নমুনা সংগ্রহ করা হয়। পরদিন ১১ মে পাওয়া রিপোর্টে তাদের দুইজনেরই কোভিড-১৯ পজেটিভ আসে। ঐদিনই তারা ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে কিশোরগঞ্জে এসে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে দুই সহোদর সেখানে আইসোলেশনে ছিলেন।

 

তাদের মধ্যে হুমায়ুন সিদ্দিকীর অবস্থা বুধবার (২০ মে) সকাল থেকে অবনতি ঘটতে থাকে। অবশেষে চিকিৎসকদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বৃহস্পতিবার (২১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে না ফেরার দেশে তিনি পাড়ি জমান।

 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মারা যাওয়া হুমায়ুন সিদ্দিকী করোনায় আক্রান্ত হলেও তার ডায়াবেটিসসহ আরো বিভিন্ন জটিল সমস্যা ছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com