মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ঈদুল ফিতর উপলক্ষে স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ মে, ২০২০
  • ৩৯৭ বার পড়া হয়েছে

চলমান করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির মধ্যে ঈদুল ফিতর উদযাপন ও জামাতের বিষয়ে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

রবিবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

অধ্যাপক ডা.নাসিমা সুলতানা বলেন, আগামীকাল (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর। এবার ভিন্ন পরিস্থিতিতে অদৃশ্য শত্রু করোনার সঙ্গে যুদ্ধ থেকে মুসলিম উম্মাহ ঈদ উদযাপন করবে। ইতিমধ্যে অনেকে শহর ছেড়ে গ্রামে গিয়েছেন এবং এখনো যাচ্ছেন। তবে স্বাস্থ্য অধিদফতর থেকে বিশেষভাবে অনুরোধ থাকবে সকলেই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। নিজে সুরক্ষিত থাকবেন আপনার প্রিয়জনকে সুরক্ষিত রাখবেন।

 

তিনি বলেন, সকল ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবেন। কমপক্ষে তিন ফুট সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। সকল মুসলিম ভাইদের প্রতি অনুরোধ ঈদের কোলাকুলি থেকে বিরত থাকবেন। শিশুদের প্রতি খেয়াল রাখবেন ঈদের আনন্দ ও উচ্ছলতার কারণের জন্য তারা যেন ঝুঁকির সম্মুখীন না হয়। অবশ্যই শিশুসহ প্রত্যেককে নিয়ম অনুযায়ী মাস্ক ব্যবহার করবেন। বাইরে থেকে ঘরে ফিরে সাবান দিয়ে ২০ সেকেন্ড হাত ধুয়ে নিবেন। বাইরের খোলা খাবার খাবেন না। করোনাভাইরাস নাক মুখ ও চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে। কাজেই নিজের হাতের প্রতিও সজাগ থাকবেন, অযথা নাক, মুখ, চোখে হাত দিবেন না।

তিনি আরও বলেন, পুষ্টিকর খাবার গ্রহণ করবেন, পানি ও তরল জাতীয় খাবার বেশি করে খাবেন। বেশি বেশি ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাবেন। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে খাবারের পাশাপাশি মনোবল চাঙ্গা রাখবেন। হালকা ব্যায়াম করবেন, ফুসফুসের ক্ষমতাকে কার্যকর রাখবেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারাও মনকে প্রফুল্ল রাখবেন। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করবেন। মনকে প্রফুল্ল রাখে এমন কাজে নিজেকে নিয়োজিত রাখবেন। শিশুদের সৃষ্টিশীল কাজে উদ্বুদ্ধ করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com