সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহর করোনা পজিটিভ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ মে, ২০২০
  • ৪৪৭ বার পড়া হয়েছে

সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

সোমবার (২৫ মে) করোনা পজিটিভ হওয়ার এ খবর তিনি নিজেই নিশ্চিত করেন। ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের ল্যাবে রোববার (২৪ মে) নমুনা পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

তিনি বলেন, রোববার ইফতার করার পর মনে হলো শরীরে জ্বর জ্বর লাগছে। এরপর গণস্বাস্থ্য নগর হাসপাতাল ধানমন্ডিতে করোনা টেস্ট করিয়েছি। এতে অ্যান্টিজেন পজিটিভ এসেছে। এরপর থেকে বাসায় আইসোলেশনে আছি। এখন শরীরে জ্বর ছাড়া করোনার অন্য কোনো উপসর্গ নেই।

ড. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই আমার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। যার ফলাফল পজিটিভি এসেছে। আমার পরীক্ষায় পজিটিভ আসায় বাসার অন্যদের পরীক্ষা করানো হয়। তাদের কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ এসেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com