রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বিভ্রাট কাটিয়ে ফিরল ফেইসবুক বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছে ১৫ বিলিয়ন ডলার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত নিকলীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, একজন নিহত তাড়াইলের জননন্দিত নেতা কামাল উদ্দিন ভূঁইয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ কুলিয়ারচরে ৫৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উদ্বোধনে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

করোনায় দেশে দীর্ঘ হচ্ছে লাশের সারি, গত ২৪ ঘন্টায় মৃত্যু আরও ২৩ জনের

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২৩ জনের। মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৯ জন পুরুষ আর ৪ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন, রংপুর বিভাগের ২ জন, সিলেটের ১ জন এবং বরিশালের ১ জন।  এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৫৮২ জনের মৃত্যু হলো।

শুক্রবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, দেশে গত ২৪ ঘন্টায় ৪৯টি ল্যাবে ১১ হাজার ৩০১টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২ হাজার ৫২৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায়। একদিনে এ যাবৎকালের এটাই সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা।  এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪২ হাজার ৮৪৪ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৯০ জন। এ নিয়ে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯ হাজার ১৫জন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬শে মার্চ থেকে বাংলাদেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com