মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

খুলছে প্রাথমিক বিদ্যালয়ও, নতুন যে সিদ্ধান্ত জানা গেল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ৩ জুন, ২০২০
  • ৮০৭ বার পড়া হয়েছে

করোনা পরিস্থিতির মাঝেই মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই সীমিত আকারে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশনা দেয়া হতে পারে। দ্রুতই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

 

বিষয়টি নিশ্চিত করে ডিপিইর মহাপরিচালক মোহাম্মদ শফিউল্লাহ বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের মতোই রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখতে নির্দেশনা দেয়া হতে পারে।

তিনি বলেন, যদিও পূর্বঘোষিত ছুটি অনুসারে ৬ জুন পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। তবে এরপর প্রশাসনিক কাজ ও রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যালয় খোলার বিষয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে সিদ্ধান্ত নেয়া হবে।

ডিপিই মহাপরিচালক বলেন, যদিও অসুস্থ ও গর্ভবতী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা থেকে বিরত থাকতে বলা হতে পারে।

উল্লেখ্য, সোমবার (১ জুন) ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো প্রশাসনিক কাজে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস সীমিত আকারে খোলা রাখার অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে অসুস্থ ও গর্ভবতী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসা থেকে বিরত থাকতে বলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com