লিবিয়ার মেজদা শহরে মানব পাচারকারিদের হাতে ২৬বাংলাদেশি নিহতের ঘটনায় জরিত ভৈরবের তিন মানব পাচারকারিকে গ্রেফতার করায় সিপিসি-৩, র্যাব-১৪,ভৈরব ক্যাম্পের প্রতি কৃতজ্ঞা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন হিউম্যান রাইটস এর একটি সংগঠন।
শুক্রবার সকালে ভৈরবের দূর্জয়মোড়ে হিউম্যান রাইটস সংঘঠনের পক্ষ থেকে আয়োজিত এক আনন্দ র্যালিতে সন্তোষ ও উচ্ছাস প্রকাশ করেন সংগঠনটির নেতৃবৃন্দরা। এসময় স্থানীয় কয়েকশ জনগণ অনুষ্ঠানে অংশ নিয়ে একাত্বতা পোষণ করেন। পাশাপাশি মানব পাচারে জড়িত অন্যান্য দালালদেরকেও আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সর্বস্তরের জনগণ।
হিউম্যান রাইটস সংগঠনটির এমন আয়োজনের প্রশংসা করে ভৈরব র্যাব ক্যাম্পের পক্ষ থেকে সিনিয়র এডি চন্দন দেবনাথ বলেন, আয়োজনটিতে আমরা আরো উৎসাহ পেয়েছি। আয়োজকদের কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরো বলেন, মানবপাচার বন্ধে ও এর সাথে জড়িতদের গ্রেফতারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।