গত সোমবার (৮ জুন) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে ভৈরবে নতুন করে ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) জেলার ভৈরব উপজেলায় সংগৃহীত নমুনার মধ্যে ৯২ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এই রিপোর্ট সোমবার (৮ জুন) রাতে প্রকাশ করা হয়েছে। জেলার অন্য কোন উপজেলার নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়নি।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ভৈরব উপজেলার ৯২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পুরাতন দুইজনের আবারও কোভিড-১৯ পজেটিভ এবং ৫২ জনের নেগেটিভ এসেছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।