মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জ সদরে একজনের মৃত্যু, ভৈরবে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৯৩২ বার পড়া হয়েছে

গত সোমবার (৮ জুন) রাতে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে ভৈরবে নতুন করে ৩৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

 

শুক্রবার (৫ জুন) জেলার ভৈরব উপজেলায় সংগৃহীত নমুনার মধ্যে ৯২ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এই রিপোর্ট সোমবার (৮ জুন) রাতে প্রকাশ করা হয়েছে। জেলার অন্য কোন উপজেলার নমুনা পরীক্ষার রিপোর্ট প্রকাশিত হয়নি।

 

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ভৈরব উপজেলার ৯২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পুরাতন দুইজনের আবারও কোভিড-১৯ পজেটিভ এবং ৫২ জনের নেগেটিভ এসেছে।

 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান সোমবার (৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে   বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com