সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে আর্থিক জরিমানা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ১০ জুন, ২০২০
  • ৫৮০ বার পড়া হয়েছে

ভৈরবে লকডাউনের নির্দেশনা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ৯জনকে ১লাখ ১৫হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যশাণ আদালত। ভৈরব থানা পুলিশের সহযোগিতায় গতকাল মঙ্গলবার ভৈরব বাজারের চকবাজার, টিনপট্রি, রাণীরবাজার, হলুদপট্রিসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট লুবনা ফারজানা।

 

অভিযানে ব্যবসায়ী হারুন মিয়া, মো:মাসুদ মিয়া, মো:সুজন মাহমুদ, মো:মোশাররফ, হাজি মিলন ও আশরাফসহ প্রত্যেককে ১৫হাজার টাকা করে মোট ৯০হাজার এবং ব্যবসায়ী তুষার মিয়াকে ২হাজার, নজরুল ইসলামকে ১০হাজার, আনোয়ার হোসেনকে ১২ হাজার ও এক সিএনজি চালককে ১হাজার টাকা জরিমানা করা হয় ।

 

এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্যট লুবনা ফারজানা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের হার বেড়ে যাওয়ায় শুক্রবার থেকে আগামী ২০ জুন পর্যন্ত লক ডাউন ঘোষণা করা হয়েছে । কেউ লক ডাউন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নির্দেশনা বাস্তবায়নে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও লুবনা ফারজানা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com