কিশোরগঞ্জের ভৈরবে ৫ বছরের শিশু ধর্ষণকারী আজিজুল ( ১৯) কে গ্রেফতার করেছে পুলিশ । গেল শনিবার বিকালে পুলিশ ধর্ষণকারীকে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর নিজ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজিজুল পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মোঃ শাহিন ।
উল্ল্যেখ্যঃ মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ৪জুন বৃহস্পতিবার বিকেলে শিবপুর ইউনিয়নের শম্ভুপুর গ্রামে লুডু খেলার কথা বলে অভিযুক্ত আজিজুল পাচঁ বছরের এক শিশু মেয়েকে নিজ ঘরে ডেকে নিয়ে শিশুটির উপর যৌন নির্যাতন চালায়। পরে রাতে ঘুমানোর সময় শিশুটি ব্যথায় কান্না-কাটি শুরু করলে তার মা কি হয়েছে জানতে চাইলে শিশুটি ঘটনার বর্ণনা দেয়। এসময় ভুক্তভোগীর মা বিষয়টি তাৎক্ষণিক তার স্বামীকে অবগত করান। অভিযুক্ত যুবক আজিজুলের বাবাকে বিষয়টি জানালে আজিজুলের বাবা কুদ্দাস মিয়া ও মা হাসিনা বেগম এতে গুরুত্ব দেননি। পরবর্তীতে চিকিৎসার জন্য শিশুটিকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাদিয়া সুলতানা শিশুটির শরীরে ধর্ষণের প্রাথমিক আলামত পেয়ে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা মতিউজ্জামান জানান, গ্রেফতারকৃত আজিজুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে । অভিযুক্তকে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (২নং আমলী মোহাম্মদ রফিকুল বারীর) আদালতে জবানবন্ধী রেকর্ডের জন্য নিয়ে যাওয়া হয়েছে ।