মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

ফেসবুকে পোস্ট দিয়ে চাকরি হারালেন মসজিদের পেশ ইমাম

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ৩৯৪ বার পড়া হয়েছে

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে চাকরি হারালেন মসজিদের এক পেশ ইমাম। চাকুরিচ্যুত হাফেজ বিল্লাল হোসেন কুষ্টিয়ার খোকসায় উপজেলার কমলাপুর মোল্লাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন।

 

মঙ্গলবার সকালে হাফেজ বিল্লাল হোসেনকে চাকুরিচ্যুত করে মসজিদের পরিচালনা কমিটি। চাকুরিচ্যুতির বিষয়টি নিশ্চিত করেছেন মসজিদটির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুন্সী আরিফুল কবীর।

 

তিনি বলেন, ‘ফেসবুকে দেশের দুজন মন্ত্রীর মৃত্যু নিয়ে পোস্ট দিয়েছিলেন ইমাম সাহেব। পরে কে বা কারা সেটি থানায় জানালে ওসি সাহেব তাকে সতর্ক করে দিয়ে বিষয়টি মসজিদ পরিচালনা কমিটির উপর ছেড়ে দেন। তারপর সব কিছু বিচার-বিশ্লেষণ করে তাকে চাকুরিচ্যুত করা হয়।’

ইমাম বিল্লাল হোসেন তার ফেসবুক পোস্টে লেখেন- ‘কালের বিবর্তনে কি না হয়? উইকেটের পতন শুরু হয়ে গেছে। গতকাল একইদিনে দুই মন্ত্রীর বিদায়। একজন সাবেক আরেকজন চলমান। নাসিমের পরেই ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকাল।’

 

অভিযুক্ত ইমাম বলেন, ‘আমি ফেসবুকে একটি পোস্ট দিলে আমাকে থানায় ডাকা হয়। থানা থেকে আমাকে গালিগালাজ করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। তবে ওসি সাহেব এমন পোস্ট ভবিষ্যতে আর না দেয়ার নির্দেশ দেন।

 

পোস্টটিতে মৃত ব্যক্তিকে নিয়ে কটুক্তি করা হয়েছে কীনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে আমরা সাধারণ মানুষ। আমাদের বাক-স্বাধীনতা আছে। এটি আমার বিরুদ্ধে চক্রান্ত।’

 

এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল আলম বলেন, ‘আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। আমরা তাকে (ইমাম) থানায় ডেকে তার কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। যাতে ভবিষ্যত্বে যাতে তিনি আর এ ধরণের কাজ না করেন। চাকুরি থেকে বরখাস্ত করার বিষয়টি আমার কোন বিষয় নয়; এটা মসজিদ কমিটির সিদ্ধান্ত।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com