বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

ভৈরবে বাড়তি মূল্যে দামে অক্সিজেন বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১৯ জুন, ২০২০
  • ৬০৪ বার পড়া হয়েছে

ভৈরবে বাজারমূল্যের চেয়ে বেশিদামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে প্রেমা এন্টারপ্রাইজ নামের এক ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে ভৈরব কমলপুর বাসষ্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা।

 

র‌্যাব সূত্রে জানা যায়, দেশে চলমান করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে ভৈরব পৌর শহরের কমলপুর এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন তার নিজ মালিকানাধীন মেসার্স প্রেমা এন্টারপ্রাইজে অধিকদামে অক্সিজেন বিক্রি করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযানে নামে র‌্যাব। বৃহস্পতিবার রাত আটটার দিকে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক প্রেমা এন্টারপ্রাইজে অভিযানে চালায়। এসময় প্রতিষ্ঠানটির ক্রয়-বিক্রয়ের হিসাব পর্যালোচনা করে অধিকদামে অক্সিজেন সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক অভিযোগ স্বীকার করলে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে নগদ ৫০হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।

 

এছাড়াও বাজার মনিটরিংয়ে র‌্যাব ও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com