মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের সংঘর্ষ, ১৮ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৫৩৩ বার পড়া হয়েছে

জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানের তরফ থেকে ফায়ারিং শুরু হয়েছে ৷ ভারতীয় সেনারা তার পাল্টা জবাবও দিচ্ছে ৷ সূত্রের থেকে পাওয়া খবরে ভারতীয় সুরক্ষাবাহিনী সোমবার দুই পাক সৈনিককে হত্যা করেছে ৷ বিগত তিন দিনে পাকিস্তানের ১৭ জন সৈনিক মারা গেছেন ৷ এরমধ্যে সংর্ঘষের জেরে পাকিস্তানের ফরোয়ার্ড পোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ ভারতের এক সৈনিক মারা গেছেন। এই বছর ইতিমধ্যেই পাকিস্তান ২০০০ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে ৷

রবিবার গভীর রাতে ভারতীয় সেনা পিওকে-র নিকিয়াল সেক্টরে অভিযান চালায় ৷ পাকিস্তান সেনার ৬ জন জওয়ান মারা যান ৷ সকালে মারা যান আরও দুই পাক সেনা ৷ এই লড়াইতে চারটি ফরোয়ার্ড পোস্ট উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা ৷ এরা পাকিস্তানের সিন্ধ রেজিমেন্টের জওয়ান ৷ ভারতের সেনা হামলায় পাকিস্তানের এক ডজনের বেশি সৈনিক আহত হয়েছেন ৷ এর আগে ২০ ও ২১ তারিখও পাকিস্তানি সেনাদের বড় ক্ষতি হয়ে গেছে ৷

প্রাপ্ত তথ্য অনুযায়ী পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে আগেই হামলা চালানো হয়েছে ৷ এরই প্রত্যুত্তরে পাকিস্তানের বিরুদ্ধে হামলা চালানো হয় ৷ ভারতীয় সেনার আক্রমণে পাক সেনার নিজেদের চৌকি ছেড়ে পালাতে বাধ্য হয় ৷ দুই দিনে ভারতীয় সেনারা পাকিস্তানের হাজীপীর সেক্টর, বদৌরী সেক্টর, বগসর সেক্টর, জন্দরোট এবং ডেরা শের খান পোস্টের ৯ সেনাকে মারা হয় ৷

 

এদিকে পাকিস্তানের হামলায় নৌশেরা সেক্টরে ভারতের এক জওয়ান শহিদ হয়েছিলেন ৷ সোমবার সকালে সংঘর্ষ বিরতি উল্লঙ্ঘন করে পাকিস্তান ৷ সোমবার সকালে পাকিস্তানের পক্ষ থেকে জম্মু-কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চে নিশানা করা হয় ৷ পাকিস্তানের পক্ষ থেকে রাজৌরি, নৌশেরা ও পুঞ্চ, কৃষ্ণা ঘাটি সেক্টরে ফায়ারিং হয় ৷ যাতে একজনের মৃত্যু হয়েছে ও একজন ভারতীয় সৈনিক আহত হয়েছেন

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com