বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

কমলগঞ্জে শিক্ষা বৃত্তি ও দুই ক্যান্সার রোগীকে আর্থিক সহায়তা প্রদান

সালাহউদ্দিন শুভ
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩২৪ বার পড়া হয়েছে

পার্বত্য চট্রগ্রাম ব্যতীত সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি, চা জনগোষ্ঠী, ত্রিপুরী ও খাসিয়া, গারোসহ বিভিন্ন সম্প্রদায়ের মোট ১৪৪ জন শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে জনপ্রতি ২৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

একই সাথে কমলগঞ্জের দুইজন ক্যান্সার রোগীকে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে ১০ বয়স্ক-এর মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বৃত্তির চেক ও সহায়তার টাকা প্রদান করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা হাকিম ও ডিডিএলজি( অতিরিক্ত দায়িত্ব) তানিয়া সুলতানা।

 

কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান,কমলগঞ্জ পৌর মেয়র জুয়েল আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম ও উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ।

 

কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর তহবিল থেকে পার্বত্য চট্রগ্রাম ব্যতীত সমতলের ক্ষুদ নৃ-গোষ্ঠী হিসেবে কমলগঞ্জের মণিপুরি, ত্রিপুরী, খাসিয়া, গারো ও চা বাগানের বিভিন্ন সম্প্রদায়ের মোট ১৪৪ জন ছাত্র-ছাত্রীকে এককালীণ ২৫ হাজার টাকা করে মোট ৩৬ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। একই সাথে দুইজন ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়। একই সাথে কমলগঞ্জ উপজেলা সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ১০ জন বয়স্কের মাঝে ভাতার বই বিতরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com