শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ভৈরবে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বখাটের ছুড়িকাঘাতে বাবা আহত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৫৬৪ বার পড়া হয়েছে

ভৈরবে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোঃ রকি (২২) নামে এক বখাটের ছুড়িকাঘাতে ভুক্তভোগীর বাবা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার সকালে ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামে এঘটনা ঘটে। অভিযুক্ত রকি শ্রীনগর গ্রামের মধ্যপাড়া এলাকার লোক মিয়ার ছেলে।

 

জানা যায়, শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেনীতে পড়ুয়া মোঃ তৌফিক মিয়ার মেয়েকে কয়েকদিন যাবৎ উত্যক্ত করে আসছিল স্থানীয় রকি নামের এক যুবক। সবশেষ আজ বুধবার সকাল নয়টার দিকে স্কুল ছাত্রী বাড়ির টিউবওয়েলে পানি নিতে আসলে বখাটে রকি বাড়ির সামনের রাস্তায় দাড়িয়ে মেয়েটিকে বিভিন্ন নোংরা কথা বার্তা ও অঙ্গভঙ্গীতে উত্যক্ত করে। এসময় ভুক্তভোগী মেয়েটির বাবা মোঃ তৌফিক মিয়া ওই যুবককে জিজ্ঞেস করলে বখাটের সাথে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে বখাটে রকি তার সাথে থাকা একটি ছুড়ি দিয়ে মেয়ের বাবার মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য আহতকে ভাগলপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

 

এবিষয়ে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সার্জেন্ট (অব) আবু তাহের জানান, বখাটে রকি দীর্ঘদিন যাবৎ গ্রামের মেয়েদেরকে উত্যক্ত করে আসছে। এছাড়াও তার বাবা-মা দুজনই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। রকির মা নাদিরা বেগমের নামে একাধিক মাদকের মামলা রয়েছে বলেও জানান ইউপি চেয়ারম্যান। এঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এই জনপ্রতিনিধি।

 

এবিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন সাংবাদিকদের জানান, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত এব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com