শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ইসরায়েলকে জাতিসংঘের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৫০ বার পড়া হয়েছে

গোটা বিশ্ব এখন করোনাভাইরাস নিয়ে ব্যস্ত। অন্যদিকে মনোযোগ দেওয়ার সময় নেই বিশ্বের। সেই সুযোগ কাজে লাগাতে চেষ্টা করছে পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তারা অবরুদ্ধ পশ্চিম তীর ও জর্ডান উপত্যাকায় তাদের দখলদারিত্ব বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে আগামী সপ্তাহে।

তবে বুধবার (২৪ জুন) জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদের ভার্চুয়াল সভায় ইসরায়েলকে এই পরিকল্পনা বাস্তবায়ন না করার আহব্বান জানিয়েছেন। আর তারা যদি সেটা করে তাহলে আন্তর্জাতিক আইন লঙ্খিত হবে। পরিস্থিতি আরো খারাপ হবে। ফিলিস্তিনসহ আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যে সমঝোতার বিষয়ে এগিয়ে যাচ্ছিলো সেটি হুমকির মুখে পড়বে। গুতেরেসের এমন প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন বিশ্বনেতারা ও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ।

গুতেরেস বলেছেন, ‘আমরা একটি চরমমুহূর্ত পার করছি। এমন সময়ে ইসরায়েল যদি পশ্চিম তীরে তাদের দখলদারিত্ব বৃদ্ধি করে, বসতি স্থাপন করে তাহলে সেটা হবে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। যেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে ‘টু স্টেট’ সমাধানের সম্ভাবনাকে। দুটি দেশের মধ্যে সমঝোতার যে সম্ভাবনা সেটার গোড়া কেটে দিবে। তাই আমি ইসরায়েলের সরকারকে বলবো তাদের দখলদারিত্ব ও অন্তর্ভূক্তির পরিকল্পনা বাদ দিতে।’

 

গেল মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নিজেদের নিয়ন্ত্রণ আরো বাড়াতে বেশ কিছু পরিকল্পনা করেছেন৷ আগামী কয়েক মাসে ওই পরিকল্পনার দ্রুত বাস্তবায়নে নেতানিয়াহু তার রাজনৈতিক প্রতিপক্ষ বেনি গান্তাজের সঙ্গে যৌথ সরকার গঠনের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরও করেছেন৷

 

অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীর ও পশ্চিম জেরুজালেম অধিকৃত এলাকা। সেখানে পরিকল্পিত দখলদারিত্ব ও অন্তর্ভূক্তি অবৈধ। সেটা অমান্য করে সম্প্রতি ইসরায়েল সরকার পরিকল্পনা করেছে তাদের বসতি স্থাপন বৃদ্ধির।

 

এখন দেখার বিষয় জাতিসংঘের এই অনুরোধ রাখে কিনা ১৯৬৭ সাল থেকে দখলদারিত্ব বৃদ্ধি করে চলা ইসরায়েল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com