বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি

করোনার মধ্যে বড় নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসির

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

করোনার মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন ক্যাডার পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে ১ হাজার ৭২৬ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

পিএসসি জানিয়েছে, আগ্রহীরা bpsc.teletalk.com.bd ও www.bpsc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে বিপিএসসি ফর্ম-৫ পূরণ করে আবেদন করতে পারবেন। যোগ্য এক জন প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এক বা একাধিক পদে আবেদন করতে পারবেন। ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।

 

এর আগে বেশির ভাগ নন-ক্যাডার প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগের সুপারিশ মূলত চ‚ড়ান্ত বিসিএস উত্তীর্ণদের মধ্যে থেকে যারা ক্যাডার থেকে নিয়োগ বঞ্চিত অপেক্ষামাণ তালিকা থেকে করা হতো। কিন্তু এবার বিসিএস পরীক্ষার বাইরে আলাদাভাবে বড় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হলো।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী উদ্যান কর্মকর্তা/ উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা/উপসহকারী প্রশিক্ষক/ উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা পদে ১ হাজার ৩৯৪ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহকারী প্রোগ্রামার পদে ৫৯ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৬০ জন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদফতরের সহকারী পরিচালক (ভূ-তত্ত্ব) পদে ১৫ জন, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভূ-পদার্থ) পদে আট জনের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

এছাড়াও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে ক্রাফট ইন্সট্রাক্টর পদে ২৫ জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে সিনিয়র ইন্সট্রাক্টর, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স পদে ৩১ জন, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন দফতরসমূহে ইন্সট্রাক্টর অব টেকনিক্যাল ট্রেনিং সেন্টার্স পদে ৫৫ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ৪০ জন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদফতরের ড্রাফটসম্যান পদে ২১ জনসহ বিভিন্ন দপ্তরের আরো কিছু পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com