মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বাংলাদেশে করোনায় আরও ৩৯ জনের মৃত্যু, মোট ১৬২১

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৬৫ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৯৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৯ জন।

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১ হাজার ৬২১ জনের।

 

মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩২ জন পুরুষ আর ৭ জন নারী। যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১০ জন, চট্টগ্রামের ১০ জন, রাজশাহীর ৫ জন, খুলনার ৫ জন, রংপুরের ৪ জন, ময়মনসিংয়ের ৩ জন এবং বরিশালের ২ জন। ৩৯ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২৮ জন এবং বাড়িতে মারা গেছেন ১১ জন।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৬৬টি ল্যাবে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৯৪৬ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।

 

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৮২৯ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৫১ হাজার ৪৯৫ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com