বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গত ২৪ ঘন্টায় ৩৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত, মোট ১২৬,৬০৬

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৪৩৩ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৯৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন।

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com