বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

১৭ নমুনার মধ্যে ১৫টিই করোনা পজিটিভ!

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৮৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত রোববার পাঠানো ১৭টি নমুনার মধ্যে ১৫টির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার দুপুরে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন নতুন করে ওই ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নুসরাত জাহান জানান, আজ উপজেলার নিশ্চিন্তপুর অগ্রণী ব্যাংক শাখার ব্যবস্থাপক (৩৬), উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের দুই কর্মচারী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক কর্মচারী, সুলতানাবাদ ইউনিয়নের এক সেনাসদস্য, দুর্গাপুর ও কলাকান্দা ইউনিয়নের দুই গৃহবধূ, পশ্চিম ফতেপুর ইউনিয়নের এক শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার মোট ১৫ জনের নমুনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গত রোববারে ১৫ জনসহ মোট ১৭ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়।

 

নুসরাত জাহান জানান, নতুন করে সংক্রমিত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের বাড়ি লকডাউন করে সেখানে লাল পতাকা টাঙানো হয়েছে।

তিনি আরও জানান, ওই ১৫ জনসহ উপজেলায় কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন মোট ৫৫ জন। গতকাল শুক্রবার পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয় ২৫০ জনের মতো। এ পর্যন্ত উপজেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সাতজন মারা গেছেন। আর করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন ১৩ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com