শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

কাতারে আরও শিথিল হচ্ছে লকডাউন, খুলছে অফিস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৮৪ বার পড়া হয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে জারি করা লকডাউনের কড়াকড়ি আরও শিথিল করছে কাতার। আগামী মাস থেকেই সেখানে ফের খুলে দেয়া হচ্ছে সকল রেস্টুরেন্ট, সৈকত ও পার্ক। খবর রয়টার্স’র।

 

কাতারের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দেশটিতে নতুন করে ৭৫০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪১৩ জন, মারা গেছেন ১১০ জন।

উপসাগরীয় ছয়টি দেশের মধ্যে আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার। লক্ষাধিক রোগী নিয়ে তাদের ওপরে কেবল সৌদি আরব।

 

রবিবার কাতারের দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত শীর্ষ কমিটি জানিয়েছে, দেশটিতে করোনাভাইরাস সংক্রমণ চূড়ায় পৌঁছানোর পর ইতোমধ্যেই আক্রান্তের হার কমতে শুরু করেছে। এ কারণে কড়াকড়ি আরও শিথিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

 

আগামী ১ জুলাই থেকে সীমিত ধারণক্ষমতার শর্তে ফের খুলে দেয়া হচ্ছে সব সৈকত, পার্ক ও রেস্টুরেন্ট। জনসমাবেশস্থলগুলোতে সর্বোচ্চ পাঁচজনকে একসঙ্গে সমবেত হওয়ার অনুমতি দেয়া হবে। সব সরকারি-বেসরকারি অফিসগুলো ৫০ শতাংশ কর্মীর উপস্থিতিতে আবারও তাদের কার্যক্রম শুরু করতে পারবে।

 

উপসাগরীয় অন্য দেশগুলোর মতো কাতারেও নিম্নআয়ের অভিবাসী শ্রমিকদের মধ্যে করোনা ছড়িয়েছে বেশি। তবে মহামারি নিয়ন্ত্রণে অন্যদের মতো কারফিউ দেয়নি দেশটি। চলতি মাসেই কিছু সংখ্যক ফ্লাইট চালু ও কয়েকটি মসজিদ ফের খুলে দিয়েছে কাতার কর্তৃপক্ষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com