মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বার্সাকে টপকে শীর্ষস্থান নিশ্চিত রিয়ালের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪৪৩ বার পড়া হয়েছে

এস্পানিওলকে ১-০ ব্যবধানে হারিয়ে চলতি মৌসুমে শীর্ষে থাকা বার্সেলোনাকে টপকে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করেছে রিয়াল মাদ্রিদ।

রবিবার (২৮ জুন) রাতে ম্যাচের শুরু থেকে দুর্দান্ত খেললেও গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মিনিট অবধি। স্বাগতিকদের ডিফেন্ডার বার্নার্দো এসপিনোসার দু’পায়ের ফাঁক দিয়ে করিম বেনজেমার ব্যাক-হিল পাস থেকে ৪৫তম মিনিটে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন কাসেমিরো।

এর আগেও অবশ্য গোলের সুযোগ পেয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কিন্তু কাসেমিরোকে আশাহত করেছিলেন এস্পানিওলের স্প্যানিশ গোলরক্ষক দিয়াগো লোপেজ।

গোল হজমের পর সমতায় ফিরতে আক্রমণ শাণায় স্বাগতিকরাও। কিন্তু পাঁচটি দুর্দান্ত সেভে রিয়ালের গোলপোস্ট অক্ষত রাখেন বেলজিয়ান গোলরক্ষক থিবু কোর্তোয়া।

এবারের মৌসুমে শিরোপা জয়ের জন্য বাকি থাকা ছয় ম্যাচের প্রত্যেকটিতে জিততে হবে অথবা পাঁচ জয়ের পাশাপাশি একটি ড্র হলেও চ্যাম্পিয়ন হবে রিয়াল। ২০১২ সালে শেষবার লা লিগা জিতেছিল তারা।

 

বুধবার (০২ জুলাই) ক্যাম্প ন্যু সফরে যাবে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদ। দিয়েগো সিমিওনের দল যদি বার্সাকে রুখে দিতে পারে তবে শিরোপা জয় সহজ হয়ে দাঁড়াবে ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে লস ব্লাঙ্কোসদের জন্য। সমান ম্যাচে তাদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে কাতালানরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com