শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

করোনা টেস্টের ফি নির্ধারণ: হাসপাতালে ২০০ টাকা, বাসায় ৫০০ টাকা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২০
  • ২৭৩ বার পড়া হয়েছে

করোনা পরীক্ষার আরটি-পিসিআর টেস্টের ফি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

পরিপত্রে বলা হয়, সংক্রমণ নিয়ন্ত্রণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার নিমিত্তে ‘অপ্রয়োজনীয় কভিড টেস্ট’ পরিহার করা লক্ষ্যে ফি নির্ধারণ করা হলো। ফি-এর বর্ণনায় বলা হয়, আরটি-পিসিআর টেস্টের জন্য এখন থেকে বুথ থেকে নমুনা সংগ্রহের জন্য ২০০ টাকা, বাসা থেকে নমুনা সংগ্রহের ক্ষেত্রে ৫০০ টাকা এবং হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে ২০০ টাকা ফি দিতে হবে।

 

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, বর্তমানে আরটি-পিসিআর টেস্ট এর মাধ্যমে করোনার সংক্রমণ নির্ণয় বিনামূল্যে থাকার কারণে অধিকাংশ মানুষই উপসর্গ ছাড়াই এর সুযোগ নিচ্ছেন। এখন থেকে সব সরকারি হাসপাতালে উল্লিখিত হারে ফি নেওয়া হবে।

দেশে করোনার সংক্রমণের পর প্রথম একমাত্র আইইডিসিআরের মাধ্যমে নমুনা পরীক্ষা করা হতো। ধাপে ধাপে তা বেড়ে বর্তমানে ৬৮টি ল্যাবরেটরিতে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় গত ২৯ এপ্রিল চারটি বেসরকারি হাসপাতালকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সুযোগ দেয় সরকার। পরে আরও কয়েকটি হাসপাতালে এ সুবিধা দেওয়া হয়। এসব হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য সাড়ে তিন হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com