কিশোরগঞ্জের নিকলী উপজেলার হাওরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। (২৯জুন ) সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ক’র্শা নয়াপাড়া এলাকা থেকে হাওরে ভাসমান অবস্থায় ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া শিশু হচ্ছে, কর্শা মাইজপাড়া গ্রামের মিয়াদুল মিয়ার ছেলে আরিফ (৬) । পুলিশ জানায়, বাড়ির পাশে গোসল করার সময় সবার অজান্তে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয় এ শিশু। স্বজনরা বিভিন্ন স্থানে খোাঁখুজির পর দুপুরে বর্ষার পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেন।
নিকলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুর মৃতদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।