শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ভোটের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৭৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের চার মাস বাকি তবে জরিপে ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের চেয়ে ব্যাপক ব্যাবধানে পিছিয়ে রয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প সোমবার ২০১৬ সালের নির্বাচনে তার বিজয়ের কথা স্মরণ করে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, এবারের নির্বাচনেও ২০১৬ সালের ৩ নভেম্বরের পুনরাবৃত্তি ঘটবে।

“ ২০১৬ সালে নিউইয়র্ক টাইমস এর জরিপ ছিল ভুয়া ! ফক্স নিউজের জরিপ ছিল তামাশা!” এ কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, চার বছর আগে জাতীয় নির্বাচনের জরিপে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিজয়ী দেখানো হয়।

গত কয়েক সপ্তাহ ধরে সবগুলো জাতীয় ভোট জরিপে একই ধরণের ফলাফল আসছে। এতে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে বেশ পিছিয়ে রয়েছেন।

 

নিউইয়র্ক টাইমস এবং সেইনা কলেজের সর্বশেষ জরিপে ট্রাম্পের চেয়ে জো বাইডেন ১৪ পয়েন্ট এগিয়ে রয়েছেন। পর্যবেক্ষকদের অভিমত নির্বাচনের প্রচারণার আরো চার মাস বাকি আছে। তবে তারা উল্লেখ করেন, ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও উল্লেখযোগ্য ব্যবধানে জো বাইডেন এগিয়ে রয়েছেন।

 

ভোটযুদ্ধে এই জরিপ ফলাফল ট্রাম্পের দলের জন্য উদ্বেগজনক। সেইনা কলেজের জরিপে ট্রাম্প মিসিগান.পেনসিলভানিয়া উইকনসিন এই তিন অঙ্গরাজ্যে জো বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন, এই রাজ্যগুলোতে ২০১৬ সালের জরিপে হিলারি ক্লিনটনের চেয়েও বেশী ব্যবধানে জো বাইডেন এগিয়ে রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com