শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

উন্নত চিকিৎসায় থাইল্যান্ড নেয়া হচ্ছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৩১ বার পড়া হয়েছে

বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তার ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বলেন, তার তার শারীরিক অবস্থা আগের মতোই আছে। এখনও তেমন পরিবর্তন হয়নি। আমরা আগামীকাল বা পরশু থাইল্যান্ডে রওনা করতে পারবো ইনশাআল্লাহ। বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করাবো।

মুজিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে কথা হবে। সেখানে অনুমোদন পেলে কাল বা পরশু থাইল্যান্ডে নিয়ে যাবো।

 

তিনি জানান, এর আগে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন দিনগত রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপনারা ওনার জন্য দোয়া করবেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com