বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

দেশে একদিনে শনাক্ত-সুস্থতার নতুন রেকর্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৮৯ বার পড়া হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে যা এ যাবৎকালের একদিনে সর্বোচ্চ। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৮ জন।

এনিয়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হলো মোট ১ হাজার ৯২৬ জনের।

মারা যাওয়া ৩৮ জনের মধ্যে ৩২ জন পুরুষ আর ৬ জন নারী। যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ১২ জন, খুলনা বিভাগের ৫ জন, রাজশাহী বিভাগের ৫ জন, বরিশাল বিভাগের ২ জন, সিলেট বিভাগের ২ জন এবং রংপুর বিভাগের ১ জন। ৩৮ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৩ জন এবং বাড়িতে মারা গেছেন ৫ জন।

 

বৃহস্পতিবার দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৭০ টি ল্যাবে ১৮ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করে ৪ হাজার ১৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ২১.৮৯ শতাংশ।

 

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন করোনা রোগী। এ নিয়ে মোট ৬৬ হাজার ৪৪২ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ। জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com