মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়ল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৯০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৪ জন ও সুস্থ হয়েছেন এক হাজার ১১৬ জন।

 

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দুটি ল্যাবে মোট ২৩৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত ও ২০৬ জনের নেগেটিভ এসেছে। এছাড়া পুরাতন কোভিড-১৯ পজেটিভ দুজনের আবারও পজেটিভ এসেছে।

 

নতুন শনাক্তের মধ্যে সদর উপজেলায় ১০ জন, করিমগঞ্জ, ভৈরব ও নিকলীতে চারজন করে, তাড়াইল ও কটিয়াদীতে দুজন করে এবং কুলিয়ারচরের এক রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com