সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে ভুয়া র‌্যাব সেজে চাদাঁবাজির অভিযোগে দুইজন আটক

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৬২৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাব পরিচয় দিয়ে চাদাঁবাজিসহ বিভিন্ন সন্ত্রাশি কর্মকান্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বীল গ্রাইন (বিলকিরাটন) গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে মোঃ শাওন (২৬) ও ভৈরব পৌর শহরের চন্ডিবের মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৮)। শুক্রবার রাতে তাদেরকে চাদাঁবাজির সময় হাতেনাতে আটক করা হয়।

 

র‌্যাব সূত্রে জানাযায়, ডাকাতি-খুন, ছিন্তাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত একটি সন্ত্রাশিচক্র ভৈরবের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে চাদাঁবাজিসহ নানাধরনের জালিয়াতি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব লক্ষীপুরস্থ মিন্টু মিয়া সিএনজি ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে শাওন ও ফারুক নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে অর্থদাবি করেন। পরে বিষয়টি তাৎক্ষণিক ভৈরব র‌্যাব ক্যাম্পকে অবগত করা হলে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার উপপরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে মিন্টু মিয়া সিএনজি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে উপরোক্ত দুজনকে আটক করা হয়।

 

এবিষয়ে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ভুয়া র‌্যাব সেজে চাদাঁবাজির সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। আটকৃত শাওন একজন কুক্ষাত সন্ত্রাশি। সে দীর্ঘদিন যাবৎ খুন, ডাকাতি-দস্যুতা, অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত। চিহ্নিত সন্ত্রাশি শাওনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। এছাড়াও আটকৃত দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com