কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের দুই গ্রামে খলাপাড়া ও লুনদিয়ায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মুত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার খলাপাড়া গ্রামের মো: হাকিম মিয়ার পুত মোস্তাকিম (৪) ও একই ইউনিয়নের লুনদিয়ার গ্রামের কাদের গনির মেয়ে আয়েশা বেগম (৩)। পরপর দুই শিশুর এমন মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
জানাযায়, গত মঙ্গলবার দুপুরে খলাপাড়ার এলাকার মো: হাকিম মিয়ার পুত শিশু মোস্তাকিম (৪) বাড়ির পাশে হাওরের পানিতে পড়ে নিখোঁজ হয়। অনেক খুজাঁখুজির পর শিশুটিকে পাওয়া যায়নি । হাওর ও মেঘনায় এলাকাবাসী জাল ফেলেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। ঘটনার একদিন পর বুধবার ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানোর পর ভৈরব ফায়ার সার্ভিস ঘটনা স্থল পরিদর্শন করে কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস কে অবগত করলে দুপুর ১২টার দিকে ৫সদস্যের একটি ডুবুরী দল ঘটনা স্থলে পৌছে উদ্ধার তৎপরতা শুরু করে। ঐ দিন সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে স্থানীয় ভাবে এলাকাবাসী গত চার দিন ধরে উদ্ধার তৎপরতা চালাতে থাকে । শেষমেশ শনিবার সকাল ১১টার দিকে খলাপাড়ার চরপাড়া এলাকায় শিশু মোস্তাকিমের লাশ ভেসে ওঠে। এ খবর যানাযানি হলে গ্রামে শোকের ছায়া নেমে আসে, স্বজনদের কান্নায় ভাড়ী হয়ে উঠে বাতাস।
অপরদিকে উপজেলার একই ইউনিয়নের লুনদিয়ার গ্রামের কাদের গনি মেয়ে আয়েশা বেগম (৩) পানিতে ডুবে মারা যায় গত শুক্রবার। গ্রামের ইউপি সদস্য ফারুক মিয়া ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের পর কোন এক ফাঁকে শিশু আয়েশা বাড়ির পাশের বর্ষার পানিতে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা বাড়ীর চারপাশে পানিতে নেমে এবং জাল দিয়ে খোজা খোজি শুরু করে। পরে শুক্রবার সন্ধ্যায় আয়েশার মরদেহ বাড়ির পাশে পানিতে ভেসে ওঠে।