বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ভৈরবে করোনা জয়ী ও মৃত ব্যক্তিদের পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৫৩৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসায় জয়ী ও মৃত ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরন করা হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে পাওয়া ৯জন মৃত ব্যক্তির স্বজন ও ৪১ জন করোনায় সুস্থসহ মোট ৫০জন ব্যক্তির মাঝে এ চেক বিতরণ করা হয়। মৃত ব্যক্তিদের প্রত্যেককে ৫ হাজার এবং করোনায় সুস্থদের মাঝে প্রত্যেককে ২ হাজার ৫শ টাকার সরকারি অনুদানের চেক বিতরন করা হয়েছে।

 

চেক বিতরণী অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানার সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) হিমাদ্রি খিসা, প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি খলিলুর রহমান লিমন প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, কোভিড -১৯ জয় করে যারা সুস্থ হয়েছে এবং যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেককে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে এ অনুদান বিতরন করা হচ্ছে । পর্যায়ক্রমে ভৈরবের আরো ২শ ৫১ জনের মাঝে এ অনুদানের চেক বিতরন করা হবে বলেও জানান তিনি। এছাড়াও করোনা সংক্রমণের হাত থেকে বাচঁতে হলে তিনি সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

 

অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতির একান্ত সচিব সাখাওয়াত উল্লাহ বলেন, করোনাকালে বিসিবি সভাপতি ও স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন ৬০ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন । এছাড়াও করোনা রোগীদের মাঝে বেস্কিমকো’র পক্ষ থেকে ঔষধ বিতরণসহ চিকিৎসক ও গণমাধ্যম কর্মীদের মাঝে পিপিই প্রদান করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com