সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

ভৈরবে ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সকাল-সন্ধ্যা কর্মবিরতিতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪৬৪ বার পড়া হয়েছে

ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে কিশোরগঞ্জের ভৈরবে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রেখে সকাল-সন্ধ্যা কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। বাংলাদেশ কেন্দ্রীয় ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাথে একাত্বতা পোষণ করে ভৈরবে আজ রবিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়। ফলে ভৈরবের মেঘনা ও যমুনা দুই ডিপু থেকে নেত্রকোণ, ময়মনসিংহ, হালুয়াঘাট, জামালপুর, শেরপুরসহ ছয় জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে করে ভৈরবে একদিনে অন্তত ১২লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ ব্যহত হচ্ছে।

 

এবিষয়ে ভৈরব ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আল মাহমুদ আরমান জানান, দুর্বৃত্তদের হাতে সিলেটের শ্রমিক নেতা ইকবাল হোসেন রিপন হত্যাকান্ডের বিচারের দাবিতে সংগঠনের কেন্দ্রিয় কমিটির সাথে একাত্বতা পোষণ করে আমরা এই কর্মবিরতি পালন করছি। এ হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি আরো বলেন, কেন্দ্রীয় কমিটির পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

 

উল্লেখ্যঃ গত শুক্রবার রাত সোয়া দশটায় সিলেটের দক্ষিণ সুরমার ভাবনা পয়েন্ট এলাকায় সিলেট ট্যাংক লড়ি শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইকবাল হোসেন রিপণকে ছুড়িকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে নামে সারাদেশের ট্যাংক লরি শ্রমিকরা। এছাড়াও নিহতের স্ত্রী ফারজানা আক্তার দক্ষিণ সুরমা থানায় বিশজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করলে দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com