শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

অবশেষে ডা. সাবরিনা গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট ডেলিভারি দেয়ায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান  ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগীয় উপ-পুলিশ কমিশনারের (ডিসি) কার্যালয়ে ডেকে এনে প্রাথমিক জিজ্ঞাসবাদ শেষে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ডিএমপির তেজগাও বিভাগের ডিসি হারুন অর রশিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান জিজ্ঞািসাবাদে সন্তোজনক জবাব না পাওয়ায় ডা. সাবরিনা আরিফকে গ্রেফতার করা হয়েছে।

টেস্ট না করেই করোনার রিপোর্ট ডেলিভারি করে আসছিল জেকেজি হেলথ কেয়ার। প্রতারণার খবর প্রকাশ্যে আসার পরও ধরাছোঁয়ার বাইরে ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডা. সাবরিনা।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে কোনো পরীক্ষা না করেই প্রতিষ্ঠানটি ১৫ হাজার ৪৬০ জনকে করোনার টেস্টের ভুয়া রিপোর্ট সরবরাহ জেকেজি।

টেস্টের জন্য জনপ্রতি নেওয়া হয় সর্বনিম্ন পাঁচ হাজার টাকা। বিদেশি নাগরিকদের কাছে জনপ্রতি একশ’ ডলার। এ হিসাবে করোনার টেস্ট বাণিজ্য করে জেকেজি হাতিয়ে নিয়েছে সাত কোটি ৭০ লাখ টাকা। জেকেজির কেলেঙ্কারিতে আরিফ চৌধুরীসহ কয়েকজন আগেই গ্রেপ্তার হয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com